গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারত পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর পর থেকে তার গন্তব্য নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। সম্প্রতি দিল্লি ছেড়ে শেখ হাসিনা আরব আমিরাতে গেছেন বলে খবর চাউর হয়। 


শেখ হাসিনার অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও এ বিষয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সরকারও কোনো তথ্য নিশ্চিত করেনি।

ফলে শেখ হাসিনা কোথায় আছেন সে বিষয়ে সরকার নিশ্চিত নয় বলে জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বিভিন্ন সামাজিক মাধ্যমে আসছে সাবেক প্রধানমন্ত্রী ভারত থেকে সংযুক্ত আরব আমিরাত চলে গেছেন। সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়াকিবহাল কি না- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওনার (শেখ হাসিনা) অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি।

কনফারমেশন অফিসিয়ালি কেউ দিতে পারেননি। তবে আপনারা যেমনটি দেখেছেন আমরাও দেখেছি উনি আজমানে সম্ভবত গেছেন। কিন্তু সেটা রি-কনফার্মের চেষ্টা করেও আমরা সফল হইনি। 
বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখলাম আমেরিকার চাপেই ভারত সাবেক প্রধানমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমি বলতে পারবো না, আমেরিকাকেই জিজ্ঞেস করুন।

তবে গতকাল মঙ্গলবার বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতেই অবস্থান করছেন। তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনও দেশে চলে গেছেন, এ জাতীয় সব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা।

দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন, তিনি গত আটচল্লিশ ঘণ্টায় বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন – এবং তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন ‘শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবেই আছেন!’

তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনওই জানায়নি। কিন্তু সেই ‘লোকেশন’ যে গত কয়েকদিনের ভেতরে মোটেও পাল্টায়নি, সে কথাও জানানো হয়েছে।

দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চপদস্থ সূত্র বিবিসির কাছে এমনও বলেছেন, ‘যে পরিস্থিতিতেই আসুন না কেন, শেখ হাসিনা এই মুহুর্তে ভারতের সম্মানিত অতিথি।

তিনি যদি পরে তৃতীয় কোনও দেশে যানও, সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনও কারণ নেই!’ ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনও দেশে পাড়ি দিয়েছেন, এসব ‘খবর’কে উপেক্ষা করতেই পরামর্শ দিচ্ছেন তারা।
শেখ হাসিনার ভারত ছাড়ার খবরের পর গত সোমবার রাতে গণমাধ্যমে কথা বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘আমার মা ভারত ছেড়ে গিয়েছেন বলে যে খবর শোনা যাচ্ছে, সেটি সঠিক নয়। তিনি এখনো ভারতেই অবস্থান করছেন।’

parallax ad

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রাসঙ্গিক
সম্পর্কিত খবর
ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার তিন বাংলাদেশি
ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার তিন বাংলাদেশি
আওয়ামী লীগকে ভোটে ঠেকাতে হবে
আওয়ামী লীগকে ভোটে ঠেকাতে হবে
বাংলাদেশকে ছাড়িয়ে গেল আফগানিস্তান
বাংলাদেশকে ছাড়িয়ে গেল আফগানিস্তান
জিততে মরিয়া দুই দল
জিততে মরিয়া দুই দল
জাতীয়
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ ০০:৪৮
‘গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারে সরকার’
 অনলাইন ডেস্ক
‘গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারে সরকার’
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে যে কয়টি সংস্কার প্রয়োজন, এখন শুধু সেগুলোই সরকার করতে পারে। ব্যাপক সংস্কারের জন্য জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কাছে যেতে হবে। 

তিনি বলেন, ‘যেসব বিষয়ে সবার ঐক্যমত রয়েছে, সেটা তারা সংস্কার করতে পারে। বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আপত্তিও নেই।

একমাত্র সেই কয়টি সংস্কার, যার মাধ্যমে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার এখন সেই সংস্কারগুলোই করতে পারে। বাকি সংস্কারের জন্য দেশের জনগণের কাছে ভোটের জন্য যেতে হবে।’
মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘টেইক ব্যাক বাংলাদেশ : নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আমীর খসরু মাহমুদ এসব কথা বলেন। ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

ভয়েস ফর ডেমোক্রেসি এন্ড ভোটার রাইটস’র আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও ভয়েস ফর ডেমোক্রেসি এন্ড ভোটার রাইটসের সদস্য সচিব হুমায়ুন কবির বেপারী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘বিএনপির জন্য সংস্কার কোনো নতুন বিষয় নয়। ৬ বছর আগে খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। ১ বছর আগে তারেক রহমান ৩১ দফা সংস্কার ঘোষণা করেছেন। এটা বিএনপি একা করেনি।

আমাদের যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সবাইকে নিয়ে করেছেন। বিএনপি একা তো বাংলাদেশ না, সবাইকে নিয়েই বাংলাদেশ। এটার বাইরে ছিল শুধু আওয়ামী লীগ ও তার দোসররা।’
তিনি বলেন, দলগুলো তাদের নিজস্ব প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ সিদ্ধান্ত দেবে, আগামী সংসদে সেগুলো পাস করবে, কোনো সমস্যা নেই।

কিন্তু জনগণকে বাইরে রেখে কোনো কথা জাতির কাছে গ্রহণযোগ্য হবে না।
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া ছাড়া জনগণ আর কোনো কথা শুনতে চায় না উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে, বাংলাদেশ কোন পথে যাবে। তারেক রহমান (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সংহতিকে ভালোভাবে ধরেছেন। তিনি কোনো দলকে চিন্তা করছেন না, পুরো দেশকে নিয়ে চিন্তা করছেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সাহেব উনার একটা বয়ান তৈরি করেছিল বাংলাদেশ কীভাবে চলবে। আবার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারে আরেকটা বয়ান ছিল যে উন্নয়ন গণতন্ত্রের ঊর্ধ্বে চলে গেছে। উন্নয়ন আর গণতন্ত্র যে হাত ধরে চলে সেটা সে বিশ্বাস করে নাই। ফ্যাসিস্টরা সবসময় ক্ষমতা আঁকড়ে থাকতে উন্নয়নের কথা ব্যবহার করে।’

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম মুজিবুর রহমান বলেন, স্থানীয় সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার পর্যন্ত প্রতিটি স্তরে যদি জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয় তাহলে নাগরিকদের এই প্রত্যক্ষ ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত হওয়ার মাধ্যমে প্রতিটি নাগরিকের সঙ্গে রাষ্ট্রের মালিকানার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, যখন একটি রাষ্ট্রে এটি প্রমাণিত হবে যে, কোনোভাবেই নাগরিকের ভোট ছাড়া জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া সম্ভব নয় তখন বোঝা যাবে নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে।

আলোচনায় অংশ নেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর মতিনুর রহমান, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) আব্দুল হক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির প্রফেসর ডক্টর ইকবাল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহবুব, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সিনিয়র সাাংবাদিক ও কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি, বাগেরহাট জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট শেখ লায়ন ডক্টর ফরিদুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান বাবু সুরঞ্জন ঘোষ। 


news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রাসঙ্গিক
জাতীয়
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ২২:০৯
ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন নাহিদ ইসলাম
 অনলাইন ডেস্ক
ভাইরাল সুপারিশপত্রের বিষয়ে যা বললেন নাহিদ ইসলাম
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশকৃত বেশ কয়েকটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ স্ট্যাটাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহেদুর রহমানের একটি সুপারিশপত্র এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক পদ থেকে তার নিয়োগ বাতিলের প্রজ্ঞাপনের ছবি দিয়েছেন।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, ‘১৫ই অক্টোবরের নিয়োগ ২২শে অক্টোবরই বাতিল করা হয়েছিল।

সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তার পরও যেকোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি।’
তিনি আরো বলেন, ‘মূলত আওয়ামীবিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন।

কিন্তু ওই ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সাথে সাথেই উনার নিয়োগ বাতিল করা হয়। গত মাসের ঘটনা। বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছে।’

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রাসঙ্গিক
জাতীয়
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ২১:৩২
ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত : আসিফ নজরুল
 নিজস্ব প্রতিবেদক
ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত : আসিফ নজরুল
সংগৃহীত ছবি
৫ আগস্টের পর সাধারণ মানুষের করা ঢালাও মামলায় অন্তর্বর্তী সরকার বিব্রত বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

আরো পড়ুন
গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়িতে ডাকাতি
গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়িতে ডাকাতি

 
আসিফ নজরুল বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে সরকারের পক্ষ থেকে গায়েবি মামলা দিত। আর এখন আমরা সরকারের পক্ষ থেকে কোনো মামলা দিচ্ছি না।

সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। এটা আমাদের অত্যন্ত বিব্রত করে। আমরা অনেক ধরনের আইনি সংস্কার, পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি। আমাদের প্রত্যাশা, আইনগতভাবে কিভাবে জিনিসটা মোকাবেলা করা যায়।
উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘পরবর্তী সময়ে উচ্চ আদালতে যে বিচারক নিয়োগ হবে, এটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি। এই দাবি সমাজে বহুদিন যাবৎ আছে। ২০০৮ সালে একটা আইন তৈরি হয়েছিল। ফ্যাসিস্ট সরকার এসে ওইটাকে আর আইনে রূপান্তরিত করে নাই।

আমরা ওই আইনটাকেই আরো বেশি যুগোপযোগী করার জন্য সহায়তা চেয়েছি।’ 
আরো পড়ুন
নিলামে কমলার কেজি সাড়ে ১০ টাকা
নিলামে কমলার কেজি সাড়ে ১০ টাকা

 
বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে আসিফ নজরুল বলেন, ‘উনারা যেভাবে কাজ আগাচ্ছেন, আমি খুবই আশাবাদী। উনারা যে রকম একটা বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছেন বা স্বপ্ন দেখছেন এটা যদি সত্যিই করা যেত তাহলে সম্ভবত আমাদের বিচারাঙ্গনে সমস্যা যা আছে, সেগুলো আর থাকত না।’


news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
জাতীয়
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ২১:০২
সেনাপ্রধানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ
 নিজস্ব প্রতিবেদক
সেনাপ্রধানের সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ
সংগৃহীত ছবি
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো মঙ্গলবার (১২ নভেম্বর) সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপক্ষীয় সম্পর্ক ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তারা বিশেষ করে সামরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথভাবে হাসপাতাল নির্মাণ ও পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ ও সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময়ের ওপর আলোকপাত করেন।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, স্পেশাল ফোর্সেস অভিযান ইত্যাদি বিষয়ে যৌথ মহড়া পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রাসঙ্গিক
সর্বশেষ সংবাদ
স্বামীর পরকীয়ার বলি হলো অন্তঃসত্ত্বা স্ত্রী
 ২ মিনিট আগে |সারাবাংলা
বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব নাকি অন্য কিছু?
 ৩৮ মিনিট আগে |বিশ্ব
ভাতা না পাওয়ায় সঙ্কটের মুখে উত্তরপ্রদেশের আধুনিক মাদরাসা শিক্ষকরা
 ১ ঘণ্টা আগে |বিশ্ব
‘স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতন-নিপীড়নের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল’
 ২ ঘণ্টা আগে |সারাবাংলা
‘গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারে সরকার’
 ২ ঘণ্টা আগে |জাতীয়
জীবিত স্বামীকে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা
 ২ ঘণ্টা আগে |সারাবাংলা
ইন্দুরকানীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ
 ৩ ঘণ্টা আগে |সারাবাংলা
ভোগান্তি
 ৩ ঘণ্টা আগে |খবর
বিআরটিএতে অভিযান, ৯ দালালের কারাদণ্ড
 ৩ ঘণ্টা আগে |খবর
গণতান্ত্রিক দেশ তৈরিতে রাজনৈতিক ঐকমত্য গড়তে হবে
 ৩ ঘণ্টা আগে |খবর
২২ দলের প্রস্তাব চেয়েছে নির্বাচন সংস্কার কমিশন
 ৩ ঘণ্টা আগে |খবর
ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন
 ৩ ঘণ্টা আগে |খবর
ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার তিন বাংলাদেশি
 ৩ ঘণ্টা আগে |খবর
ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রোপণ বন্ধ হবে
 ৩ ঘণ্টা আগে |খবর
শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না হলে প্রশাসক নিয়োগ
 ৩ ঘণ্টা আগে |খবর
ওলামাদের মধ্যে রুহানি ঐক্য প্রয়োজন
 ৩ ঘণ্টা আগে |খবর
স্কুলে ভর্তির আবেদন শুরু
 ৩ ঘণ্টা আগে |খবর
ফার্মগেটে হকার উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান
 ৩ ঘণ্টা আগে |খবর
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩
 ৩ ঘণ্টা আগে |খবর
সূত্রাপুরকে খাসমহালমুক্ত করে খাজনা নেওয়ার দাবি
 ৩ ঘণ্টা আগে |খবর
এক দিনে দুই হাজার মামলা ৭৯ লাখ টাকা জরিমানা আদায়
 ৩ ঘণ্টা আগে |খবর
তারেক রহমানের সাবেক পিএস অপু খালাস
 ৩ ঘণ্টা আগে |খবর
বাংলা একাডেমিতেই বইমেলা করতে হবে
 ৩ ঘণ্টা আগে |খবর
৭ দিনের মধ্যে এলসির দায় পরিশোধের নির্দেশ
 ৩ ঘণ্টা আগে |খবর
উপদেষ্টা পরিষদে উত্তরাঞ্চলের প্রতিনিধি দেওয়ার দাবি
 ৩ ঘণ্টা আগে |খবর
প্যারিস নীতিমালার আলোকে সংশোধনের প্রস্তাব
 ৩ ঘণ্টা আগে |খবর
সংশোধনী
 ৩ ঘণ্টা আগে |খবর
২৫০ কোটি টাকা সাশ্রয় হবে বছরে
 ৩ ঘণ্টা আগে |খবর
টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন
 ৩ ঘণ্টা আগে |শেষের পাতা
আওয়ামী লীগকে ভোটে ঠেকাতে হবে
 ৩ ঘণ্টা আগে |শেষের পাতা
সর্বাধিক পঠিত
সাধারণ ছুটি ঘোষণা নিয়ে যা জানালেন জনপ্রশাসনমন্ত্রী
 ৩ মাস আগে |জাতীয়
অস্ত্রসহ হাসনাত আবদুল্লাহর এই ছবিটি কি আসল?
 ২ সপ্তাহ আগে |বিবিধ
পরিবারের ৩৬ সদস্যকে হারিয়ে শোকে মুহ্যমান এক ফিলিস্তিনি নারীর চিঠি
 ১ বছর আগে |ইসলাম ও মুসলিম বিশ্ব
‘আমি আমার শ্বশুর আসাদুজ্জামান নূরের পাশে থাকব’
 ১ মাস আগে |বিনোদন
১৫ আগস্টের ছুটি নিয়ে যা জানা গেল
 ৩ মাস আগে |জাতীয়
গরমে নিরাপদে থাকার কৌশল
 ১ বছর আগে |ডাক্তার আছেন
বাতিল হচ্ছে ১৫ আগস্টের ছুটি
 ২ মাস আগে |জাতীয়
ভারতের শীর্ষ গণমাধ্যমে ‘হিরো’ আলম
 ১ বছর আগে |বিনোদন
বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ
 ৭ মাস আগে |জাতীয়
গোপালগঞ্জ থেকে নিয়োগ পাওয়া আনসার কতজন? জানালেন মহাপরিচালক
 ২ মাস আগে |জাতীয়
ভাইরাল হওয়া শিশুর ছবি নিয়ে যা জানা গেল
 ২ মাস আগে |জাতীয়
মহিউদ্দিন-জাহাঙ্গীরের ফাঁসি রাত ১০টা ১ মিনিটে
 ১ বছর আগে |সারাবাংলা
বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ
 ৭ মাস আগে |প্রথম পাতা
‘চট করে ঢুকে পড়া’ নিয়ে পোস্ট ডিলিট করলেন আসিফ মাহমুদ
 ১ মাস আগে |জাতীয়
ইতিহাস সৃষ্টি করতে চলেছেন ব্যারিস্টার সুমন
 ১০ মাস আগে |সারাবাংলা
পুরুষদের সেক্স কমেডি দেখতে দেখতে ক্লান্ত : ভূমি
 ১ বছর আগে |বিনোদন
সোনালী ব্যাংকের নাম পরিবর্তন
 ১ বছর আগে |বাণিজ্য
ব্যানার নামিয়ে ফেলার অনুরোধ আসিফ মাহমুদের
 ২ মাস আগে |জাতীয়
মৃত্যু সম্পর্কে পবিত্র কোরআন কী বলে
 ১ বছর আগে |ইসলামী জীবন
সড়ক দুর্ঘটনায় ‘শিশুবক্তা’ আবু রায়হান নিহত
 ১ বছর আগে |সারাবাংলা
এক দিনের ছুটি নিলেই টানা ৪ দিন ছুটি
 ২ মাস আগে |জাতীয়
উনার হাজব্যান্ড আমাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিল : জেবা জান্নাত
 ১ বছর আগে |বিনোদন
বরাদ্দ বেড়েছে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায়
 ৫ মাস আগে |জাতীয়
টানা ৩ দিনের ছুটি মিলছে না সরকারি চাকরিজীবীদের
 ২ মাস আগে |জাতীয়
সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু
 ১ বছর আগে |জাতীয়
দ্রুত মাথা ব্যথা কমানোর ঘরোয়া উপায়
 ১ বছর আগে |জীবনযাপন
‘স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়’ - তানজিম সাকিবের পুরনো পোস্ট ভাইরাল!
 ১ বছর আগে |খেলা
আমার স্বামীই হারুন স্যারকে প্রথমে আঘাত করেন : এডিসি সানজিদা
 ১ বছর আগে |জাতীয়
ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ, কাল থেকে কার্যকর
 ১ বছর আগে |জাতীয়
নাটকে নিষিদ্ধ হলেন জেবা
 ১ বছর আগে |বিনোদন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
play.google kalerkanthoapple app kalerkantho
অনুসরণ করুন
threads
আজকের পত্রিকা
প্রথম পাতাশেষের পাতাখেলাখবরশুভসংঘদেশে দেশে
অনলাইন
জাতীয়সারাবাংলাবিশ্ববাণিজ্যবিনোদনখেলাধুলা
বিজ্ঞাপন
মূল্য তালিকা (প্রিন্ট ভার্সন)
সম্পাদক : হাসান হাফিজ

আমাদের সম্পর্কেশর্তাবলীগোপনীয়তা নীতিযোগাযোগ করুন
স্বত্ব © ২০২৪ কালের কণ্ঠ